প্রকাশিত: Sat, Mar 4, 2023 12:15 PM
আপডেট: Fri, Jun 12, 2026 11:52 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ নিহত ৬, আহত ২৫

এম আর আমিন: সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের একটি কারখানায়  শনিবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে।  দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন, আহত হয়েছেন অনেকে।

দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে  নেয়ার পর ছয়জনের মৃত্যু  হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, নিহতদের একজন  শামসুল আলম। পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। আগ্রাবাদ বিভাগীয় ফায়ার কন্ট্রোল রুম থেকে জানায়, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত ৮টা) উদ্ধার কাজ চলছিলো। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন,  বিস্ফোরণ সম্পর্কে প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত  জানা যাবে।

২০২২ সালের ৪ জুন রাতে সীমা অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত হন। আহত হন  দুই শতাধিক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব